শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০৬:৩৭ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহবুবুর রহমান: আওয়ামী লীগই আওয়ামী লীগের বড় শত্রু!

মাহবুবুর রহমান: আসুন শক্তি দেখাই,তবে সেটা বিরোধী দলের সাথে না,আমরা নিজেরা-নিজেদের মধ্যে গুতাগুতি করে। যেখানে আওয়ামী লীগই-আওয়ামী লীগের বড় শত্রু সেখানে জামাত -বিএনপি লাগে না।
চট্টগ্রামের মীরসরাই উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন মামার ওপর হামলাসহ তাঁর গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ব্যপারে চট্রগ্রামের বড় কোন নেতার প্রতিবাদ চোখে পড়েনি। কারণ আমরা কেউ কাউকেই অখুশি করতে চাই না।
যেখানে আমরা নিজেই নিজেদের সাথে আপোষ করে, তেল মেরে চলি যেখানে কীসের প্রতিবাদ ,কীসের বিচার দাবী,কীসের নিন্দা জানানো? জাতির পিতা বঙ্গবন্ধুর সৈনিকেরা কি তাঁদের রাজনৈতিক পাথর বুকে নিয়ে হতাশ, নাকি প্রতিবাদ করলে জামাত-বিএনপি বনে যাওয়ার ভয় অথবা পদ হারানোর ভয়?
চট্টগ্রামের রাজনীতিতে বলিষ্ঠ কন্ঠস্বর, এককালীন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্রনেতা,সকলের ভালবাসা হদয়ে নিয়ে,যিনি সমাজের মানুষ ও দলের কর্মীদের সাথে নিয়ে সবসময় পথ চলেন,সেই মানুষটিকে যারা আহত করেছে এবং আক্রমন করেছে তাঁর তীব্র নিন্দা ও তদন্ত সাপেক্ষ বিচার দাবী করছি।
লেখক পরিচিতি: সাধারণ সম্পাদক, ডেনমার্ক আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়