শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৭:১৬ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজিবি চেকপোষ্টে ধর্ষণের অভিযোগ, ব্লাস্ট এনজিওকর্মীর বিরুদ্ধে সমন

সুজন কৈরী : [২] ধর্ষণের অভিযোগকারী ব্লাস্ট এনজিও কর্মীর বিরুদ্ধে বিজিবির দায়ের করা ১০০ কোটি টাকার মানহানি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

[৩] রোববার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৩ এর বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিনের আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন জমার পর আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন বিচারক।

[৪] আদালতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন এডভোকেট সাজ্জাদুল করিম ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমেদ।

[৫] প্রতিবেদন জমা দিয়ে বেরিয়ে এসে গণমাধ্যমকর্মীদের এডভোকেট সাজ্জাদুল করিম জানান, বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে এনজিওকর্মীটি বিজিবির মতো একটি বাহিনীর মানহানি করেছে। তদন্ত প্রতিবেদনে সেটি ওঠে এসেছে। পরবর্তী ধার্য তারিখে মামলার শুনানি হবে।

[৬] গত ৮ অক্টোবর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে অটোরিকশা যাত্রী ব্লাস্ট এনজিওকর্মী ফারজানা আক্তারকে তল্লাশি করে বিজিবি সদস্যরা। এ ঘটনায় বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে ওই এনজিওকর্মী। ঘটনাটি মিথ্যা দাবি করে গত ১০ নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফারজানা আক্তারের বিরুদ্ধে ফৌজদারি ৫০০ ধারায় ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করে বিজিবির নায়েব সুবেদার বাদি মোহাম্মদ আলি মোল্লা। মামলাটি তদন্ত করেন টেকনাফ থানার পরিদর্শক (অপারেশন) ইন্সপেক্টর শরিফুল ইসলাম। রোবাবর চাঞ্চল্যকর মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়।

[৭] আদালতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ