শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৬:৫১ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]লেবাননে কারাগার ভেঙে পালালো ৭০ কয়েদি, দুর্ঘটনায় নিহত ৫

জেরিন আহমেদ: [২] স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) ভোরে কারাগারের ফটক ভেঙে তারা পালিয়ে যান। বাবদা কারাগারে নিরাপত্তা কর্মীরা জানিয়েছন, কারাগার থেকে মোট ৬৯ জন কয়েদি পালিয়ে যান। এর মধ্যে ১৫ কয়েদিকে আটক করে আবারো কারাগারে পাঠানো হয়েছে। গাড়ি চুরি করে পালানোর সময় দুর্ঘটনায় নিহত হন পাঁচ জন। খবর ডিবিসি টিভি, সময় টিভি

[৩] লেবাননে কারাগার ভেঙে পালাল ৭০ কয়েদি, দুর্ঘটনায় নিহত ৫কারাগারে ভেঙে কয়েদি পালানোর ঘটনায় টুইট বার্তায় ক্ষোভ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিশেল আওন। প্রসিকিউটর গাধা আউনও ঘটনার তদন্ত শুরু করেছেন।

[৪] দেশটির কারাগারগুলো গাদাগাদি করে কয়েদিদের থাকা নিয়ে উদ্বেগও জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। বিভিন্ন সময় কারাগারগুলো আন্দোলন হয়ে আসছে।

[৫] গত এপ্রিলে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, লেবাননের কারাগারগুলোর ভেতরে বেশ কিছু দাঙ্গার পর করোনার সংক্রমণের আশঙ্কায় পরিবারগুলো কয়েদিদের মুক্তির দাবিতে অবস্থান ধর্মঘট করে।

  • সর্বশেষ