শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৬:৪৪ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ. আফ্রিকায় বাংলাদেশিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

জেরিন আহমেদ: [২] দক্ষিণ আফ্রিকায় এক মালাওয়ি নাগরিক হাতুড়ি দিয়ে আঘাত করে ঘুমন্ত অবস্থায় জাহিদ হাসান জিতু (৩৫) নামে প্রবাসী বাংলাদেশিকে হত্যা করেছে। গত শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে ইস্টার্নকেপ প্রভিন্সের আইডিচুয়া এলাকায় ঘটনাটি ঘটে। খবর বিসি নিউজ

[৩] স্থানীয় বাংলাদেশিরা জানান, জিতু অন্য এক আফ্রিকার মালাওয়ি নাগরিকের সঙ্গে বাংলাদেশি মালিকানাধীন দোকানে চাকরি করে আসছিলেন।

[৪] শুক্রবার রাতে ঘুমিয়ে যাওয়ার পর জিতুর সহকর্মী রিচার্ড রাতের কোনো এক সময়ে ঘুমন্ত হাসানকে মাথায় হাতুড়ি ও রড দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে মোবাইল, টাকা-পয়সা, সিগারেট, মূল্যবান জিনিসপত্র লুট করে রাতে দোকান ছেড়ে পালিয়ে যায়।

[৫] তারা আরও জানান, নিহত জাহিদ হাসান জিতুকে যে মালাওয়ি নাগরিক হত্যা করে পালিয়েছে তাকে মাত্র দিন আগে ওই দোকানে কর্মচারী হিসেবে নিয়োগ করে বাংলাদেশি দোকান মালিক।

[৬] স্থানীয় প্রবাসীরা বলছেন, জিতুর হত্যা পেছনে মালিকের কোনো ভূমিকা আছে কিনা তা খতিয়ে দেখার জন্যে।

[৭] যেহেতু নিহত জিতু দীর্ঘ পাঁচ বছর একই দোকানে চাকরি করে আসছিলেন সেক্ষেত্রে বাংলাদেশি দোকান মালিকের কাছে কি পরিমাণ বেতন বাবদ অর্থ পাওনা আছে সে বিষয়ে জানা দরকার। জাগো নিউজ, দৈনিক অধিকার নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়