শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ১০:৩৮ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদুল ইসলাম: আপনার মতে, পুরুষত্বের ১০টি নীতি কী হওয়া উচিত?

মুরাদুল ইসলাম : আপনার মতে, পুরুষত্বের (মাস্কুলিনিটি) ১০টি নীতি কী হওয়া উচিত? [১] নিজের সাথে মিথ্যা বলবেন না। [২] অন্যের সাথে মিথ্যা বলবেন না। তবে যদি অত্যাচারী হয় তাহলে মিথ্যা বলা যাবে। [৩] যখন আপনি দেখেন যে আর কোনো পথ নেই, নিষ্ঠুর হতেই হবে, তখন কারণগুলো সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখুন আসলেই এখানে নিষ্ঠুর হওয়া যথাযথ কিনা।

[৪] আপনি যখন ক্ষমতা চান তাহলে নিজেকে ভালো করে নিরীক্ষণ করে দেখুন আসলেই আপনি ক্ষমতার যোগ্য কিনা। [৫] যখন ক্ষমতা পান তখন তা মানুষকে বিকশিত করতে ব্যবহার করুন, সীমিত করতে নয়। [৬] গর্ব বা অহংকার ছাড়া বাস করার চেষ্টা করবেন না, কারণ এটি অসম্ভব। কিন্তু যাদের কাছ থেকে প্রশংসা পাবেন এরা যেন ঠিক জনগোষ্ঠী ( রাইট অডিয়েন্স) হয়।

[৭] নিজেকে স্বয়ংসম্পূর্ণ একক স্বত্বা হিসেবে ভাববেন না। [৮] নির্ভরযোগ্য হোন। [৯] ন্যায়পরায়ণ হোন। [১০] ভালো-স্বভাবের হোন। [১১] বার্ট্রান্ড রাসেল, ১৮৭২-১৯৭০, ব্রিটিশ দার্শনিক। লজিশিয়ান। গণিতবিদ। ইতিহাসবিদ। লেখক। সোশ্যাল ক্রিটিক। পলিটিক্যাল একটিভিস্ট। নোবেল বিজয়ী। রাসেল এটাকে মাস্কুলিনিটির রুল হিসেবে বলেননি, নৈতিক নীতি হিসেবে দিয়েছিলেন, আমি একে মাস্কুলিনিটির নীতি হিসেবে রাখলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়