শিরোনাম
◈ ইরানের ১৩২ ক্ষেপণাস্ত্র ও ১৯৫ ড্রোন প্রতিহতের দাবি আমিরাত এয়ার ডিফেন্স সিস্টেমের ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী নিহত ◈ কাবুলের আকাশে পাকিস্তানি যুদ্ধবিমান, পাল্টা গুলি ছুড়ল আফগানিস্তান, উত্তেজনা তীব্র ◈ ইরানে যৌথ হামলার প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে, দেশের শেয়ার বাজারে বড় দরপতন ◈ যে কৌশলে চীনকে পাশে পাচ্ছে ইরান! ◈ খামেনির মৃত্যুই শেষ নয়, ইরানের শাসনকাঠামো ভাঙবে না সহজেই: ফরেন পলিসির নিবন্ধ ◈ খামেনিকে হত্যা করে ‘বড় ভুল’ করল যুক্তরাষ্ট্র, যে পরিণতি হতে পারে ◈ ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান ◈ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ১ বাংলাদেশি গুরুতর আহত ◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইউএনও নতুন ঘর উপহার দিলেন ত্রিপুরাবাসীকে

মোহাম্মদ হোসেন: [২] চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের সোনাই ত্রিপুরা পাড়ায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বাসগৃহ ও উপহার সামগ্রী হস্তান্তর করেন ইউএনও।

[৩] শনিবার (২১ নভেম্বর) উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নস্থ সোনাই ত্রিপুরা পাড়ায় উপ-সহকারী প্রকৌশলী মো. আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান ইদ্রিছ মিয়া তালুকদার প্রমূখ।

[৪] আলোচনা সভার পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া চারটি নতুন ঘর যথাক্রমে প্রেম কুমার ত্রিপুরা, জৈগ্য চন্দ্র ত্রিপুরা, নয়ন বিকাশ ত্রিপুরা ও যতন কুমার ত্রিপুরাকে নতুন ঘর হস্তান্তর করা হয়। একই সাথে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রীও হন্তান্তর করা হয়। উল্লেখ্য ৩১ জুলাই মোনাই ত্রিপুরা পাড়ায়ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৬টি নতুন ঘর হস্তান্তর করা হয়েছিল। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়