শিরোনাম
◈ জ্বালানি পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, কয়েকটি পাম্প বন্ধ রয়েছে ◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান 

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ১১:৫৯ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের বন্দর দিয়ে আসা যাত্রীদের কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করার পরামর্শ জাতীয় কমিটির

লাইজুল ইসলাম: [২] কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শক কমিটির সদস্য স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান বলেন, দেশের সবগুলো বিমান, স্থল ও সমুদ্র বন্দর (পোর্ট অব এন্ট্রি) দিয়ে আসা দেশি-বিদেশি যাত্রীদের সংশ্লিষ্ট দেশ থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট আনা বাধ্যতামূলক করতে সরকারকে আরও তৎপর হওয়ার পরামর্শ দেবে কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শক কমিটি। এ পরামর্শ যেন কঠোরভাবে প্রতিপালনের যথোপযুক্ত ব্যবস্থা নেয়া হয় সেজন্য সরকারকে দৃঢ় অবস্থান নিতেও অনুরোধ জানাবে কমিটি।

[৩] তিনি জানান, বিমানবন্দরে আসা কোনো যাত্রী করোনা সার্টিফিকেট না নিয়ে এলে কিংবা কারো আনা সার্টিফিকেট ভুয়া মনে হলে সংশ্লিষ্ট যাত্রীকে আইসোলেশন সেন্টারে পাঠিয়ে দ্রুত আরটি-পিসিআর পরীক্ষাগারে পরীক্ষার ব্যবস্থা করা, পজিটিভ হলে নির্দিষ্ট সময় আইসোলেশন সেন্টার অথবা হাসপাতলে ভর্তি করে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করতে হবে।

[৪] ইকবাল আর্সলান বলেন, করোনার সংক্রমণের হার বৃদ্ধি রোধে সরকারকে সিদ্ধান্ত বাস্তবায়নে আরো তৎপর হতে হবে।

[৫] এছাড়া, কমিটি করোনা শনাক্তে নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি ও পরীক্ষাগার থেকে দ্রুত রিপোর্ট সরবরাহের ব্যবস্থা, হাসপাতালে ভর্তি রোগীদের দ্রুত চিকিৎসা প্রদানে লিকুইড অক্সিজেন ও হাই ফ্লো নজেল ক্যানোলার পর্যাপ্ত মজুদ রাখার ব্যবস্থা নিতেও পরামর্শ দেবে।

[৬] শুক্রবার জাতীয় পরামর্শক কমিটির ভার্চুয়াল সভায় পরামর্শক কমিটির সদস্যরা এসব বিষয়ে সর্বসম্মত হয়েছেন। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়