শিরোনাম
◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি ◈ আজ রাতেই অন্ধ্র উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ◈ ভূমিকম্প মোকাবিলায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ১০:৪৩ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবে ভার্চুয়াল জি-২০ সম্মেলনে যোগ দিয়েছেন ১৯টি দেশ ও ইউরোপিয় ইউনিয়নের নেতারা

লিহান লিমা: [২] শনিবার থেকে শুরু হওয়া দুই দিনের এই অনলাইন জি-২০ সম্মেলনে মহামারীর কারণে বৈশ্বিক অর্থনীতির নাজুক অবস্থা এবং কোভিড-১৯ প্রতিরোধে আর্থিক কার্যক্রম মূল গুরুত্ব পাবে। সম্মেলনের প্রথম দিনের মূল উপপাদ্য ছিলো বৈশ্বিক বিনিয়োগ স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করা।

[৩]সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ বৈঠক পরিচালনা করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ অন্যান বিশ্বনেতারা সম্মেলনে ভার্চুয়াল বক্তব্য দেবেন।

[৪]এই সম্মেলনে মহামারী প্রতিরোধ, বাণিজ্য, বিনিয়োগ ও জলবায়ু পরিবর্তন অন্যতম গুরুত্ব পাবে। ইউরোপিয় ইউনিয়ন নিম্ন আয়ের দেশগুলোর জন্য করোনার টিকা নিশ্চিতে ৪.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দেবে। সেই সঙ্গে মহামারী প্রতিরোধে যৌথ চুক্তি এবং সবুজ বিনিয়োগের প্রস্তাবনা দেবে ইইউ।

[৫]রোববার ইইউ’ নেতা চার্লস মাইকেল বলবেন, ‘আন্তর্জাতিক চুক্তি আমাদের দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে এবং সমন্বয় করে কাজ করতে সহায়তা করবে। বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয় রোধে আরো অনেক বেশি করছাড় প্রয়োজন।’

[৬]ইউরোপিয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন বলেন, ‘আমাদের এবারের মূল উদ্দেশ্য মহামারীর বিরুদ্ধে লড়াই কিন্তু জলবায়ু পরিবর্তন কম গুরুত্বপূর্ণ নয়। ইইউ প্যারিস চুক্তি বাস্তবায়নে সর্বোচ্চ জোর দেবে। আমরা আশা করছি নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরবেন।’

  • সর্বশেষ