শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৫:৫২ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুনিয়র ট্রাম্পের কোভিড পজিটিভ

রাশিদুল ইসলাম : [২] কোভিডভাইরাসে আক্রান্ত হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের কোনো উপসর্গ নেই। তার মুখপাত্র জানান, সপ্তাহের শুরুতে আক্রান্ত হন ট্রাম্প পুত্র। তখন থেকে নিজ কেবিনে কোয়ারেন্টিনে আছেন তিনি। সিএনএন/ব্লুমবার্গ/ফক্স

[৩] এর আগে, করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, তাদের ছোট ছেলে ব্যারন। তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। বাবার সঙ্গে থেকে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

[৪] কোভিড গাইড অনুসারে জুনিয়র ট্রাম্পের চিকিৎসা চলছে। এর আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারের সময় জুনিয়র ট্রাম্পের বান্ধবী কিম্বারলি গিলফয়েল কোভিড পজিটিভে আক্রান্ত হন।

[৫] হোয়াইট হাউসে এক নির্বাচনী নৈশভোজে আড়াই’শ অতিথি অংশ নেন যেখানে জুনিয়র ট্রাম্প উপস্থিত ছিলেন এবং ওই অনুষ্ঠানে সবাই মাস্ক পরিধান করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়