শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৪:১৬ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

অহিদ মুকুল: [২] নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া (৯) এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

[৩] শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মোশায়েকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

[৪] ভুক্তভোগী স্থানীয় সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। অভিযুক্ত সিএনজি অটোরিকশা চালক তৌহিদ (৩০) একই বাড়ির মৃত সফি উল্যার ছেলে।

[৫] জানা যায়, অভিযুক্ত তৌহিদ ঘরে তার স্ত্রী না থাকার সুযোগে একই বাড়ির প্রতিবেশী শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এসে পরিস্থিতি দেখে অচেতন হয়ে পড়েন। এ সুযোগে তৌহিদ পালিয়ে যায়। পরে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

[৬] বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার জানান, এ ঘটনায় থানায় মামলা রেকর্ড হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়