শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘কোহলিকে উইকেটে সেট হওয়ার আগেই আউট করতে পারলে সফল হবে অস্ট্রেলিয়া’

স্পোর্টস ডেস্ক: [২] বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে তার ঝলক মানেই প্রতিপক্ষের দুমড়ে মুচড়ে যাওয়া। তাই তাকে শুরুতেই তুলে নিতে চেষ্টা করে সব দলই। অস্ট্রেলিয়ান দলের অন্যতম সেরা পেসার প্যাট কামিন্সও ভাবছেন একই। কোহলিকে বিদায় করতে পারলে জয় অজিদের হবে বলেই মনে করেন এ পেসার।

[৩] ঘরের মাঠে স্বাভাবিকভাবেই ফেভারিট অস্ট্রেলিয়া। তবে সাম্প্রতিক সময়ে দারুণ খেলছে ভারতও। তাই দুই দলের মধ্যে লড়াইটা জমজমাটই হওয়ার কথা। তবে ভারতীয় অধিনায়ক কোহলিকে উইকেটে সেট হওয়ার আগেই আউট করতে পারলে জয় নিজেদেরই দেখছেন কামিন্স। সম্প্রতি ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সে (কোহলি) অবশ্য বড় একজন। ধারাভাষ্যকাররা তাকে নিয়ে অনর্গল কথা বলে। আশা করছি তাকে আমরা শান্ত রাখতে পারবো।

[৪] আর নিজের এমন মন্তব্যের ব্যাখ্যাটাও দারুণ দিয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এ পেসার। তিনি বলেন, আমি মনে করি প্রত্যেক দলেই একজন দুইজন ভালো ব্যাটার থাকে যারা দলের অনেক বড় উইকেট। বেশিরভাগ দলেই এরা অধিনায়ক হয় - যেমন ইংল্যান্ড দলে জো রুট, কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের জন্য। তাদের উইকেট পেলে আপনি মনে করবেন জয়ের দিকে আপনি অনেক এগিয়ে গিয়েছেন।

[৫] আগামী ২৭ নভেম্বর থেকে ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। এরপর টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে চার ম্যাচের টেস্ট সিরিজও খেলবে দল দুটি। বর্তমান সময়ের সেরা দুই দলের লড়াই মাঠে গড়ানোর আগেই অবশ্য উত্তেজনা টের পাওয়া যাচ্ছে। - ডেইলি স্টার/ ক্রিকইনফো

  • সর্বশেষ