শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাবা ডেভিড ওয়ার্নার নয়, মেয়ের প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: [২] ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার অনেক বড় মাপের ক্রিকেটার। বিশ্বজুড়ে অনেক ভক্ত আছে এই অসি তারকার। কিন্তু মজার ব্যাপার হলো, ভক্তদের কাছে প্রিয় হতে পারলেও নিজের মেয়ের প্রিয় ক্রিকেটার হতে পারেননি ওয়ার্নার। ক্রিকেটার বাবা নয়, ওয়ার্নারের মেয়ের প্রিয় ক্রিকেটার হলেন ভারতীয় তারকা বিরাট কোহলি।

[৩] ট্রিপল সিডনির রেডিও শোতে এমন মজার তথ্যই শেয়ার করেছেন ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস। ওয়ার্নার ও ক্যান্ডিসের ঘর আলো করে এসেছে তিন মেয়ে ইভি-মে, ইন্ডি-রে এবং ইসলা রোজ। এর মধ্যে ইভির বয়স ছয় বছর, ইন্ডির চার ও ইসলার বয়স এক বছর।

[৪] প্রায় সময় পেলে বাবার সঙ্গে বাড়ির আঙিনায় ক্রিকেট খেলতে নেমে পড়ে ওয়ার্নারের বড় দুই মেয়ে। কিন্তু ছোট্ট ইভি ও ইন্ডির সঙ্গে লড়াইয়ের মানসিকতা নিয়ে খেলেন ওয়ার্নার। বাবা-মেয়ের ক্রিকেটে চলে স্লেজিংও। সেখানেই বাবার বিপক্ষে থাকা ইন্ডির পছন্দের ক্রিকেটারের কথা জানা যায়।

[৫] রেডিওতে ক্যান্ডিস বলেন, বাড়ির পিছনের উঠোনে আমরা ক্রিকেট খেলি। আমার মেয়েরা কখনও ওদের বাবার মতো হতে চায়, কখনও চায় ফিঞ্চির (অ্যারন ফিঞ্চ) মতো হতে চায়। কিন্তু আমার মেজ মেয়ে হতে চায় বিরাট কোহলি। আর এটা কিন্তু মজা করে বলছি না। ওর ফেভারিট খেলোয়াড় হল বিরাট কোহলি। ও একেবারেই বিদ্রোহী স্বভাবের। - এনটিভি অনলাইন/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়