শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ১০:৩৫ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ লাখ ব্যক্তিকে জরুরিভিত্তিতে সিনোফার্মের করোনাভ্যাকসিন দিয়েছে চীন

আসিফুজ্জামান পৃথিল: [২] চীনের রাষ্ট্রয়াত কোম্পানিটির চেয়াম্যান নিজেই এই তথ্য জানান। রাশিয়ার বাইরে চীনই একমাত্র দেশ, যারা নিজেদের পরীক্ষাধীন ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। তবে এই ভ্যাকসিনগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন পশ্চিমা বিশেষজ্ঞরা। সাউথ চায়না মর্নিং পোস্ট

[৩] সিনোফার্মের চেয়ারম্যান লিউ জিংঝেন বলেন, ‘জরুরি ব্যবহারের কথা বললে, এই ভ্যাকসিন প্রায় ১০ লাখ মানুষকে দেয়া হয়েচে। আমরা একটিও ঘটনা পাইনি যেখানে বড় ধরণের শারিরিক বিচ্যুতি ঘটেছে। গ্রহিতাদের খুব সামান্য লক্ষণ ছিলো। এখন পর্যন্ত পুরো টিকাদান কার্যক্রমই জরুরি ভিত্তিতে হচ্ছে। আমরা এই ব্যাপারে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি। সিচুয়ান

[৪] অবশ্য এখন পর্যন্ত ঠিক কতোজন ভ্যাকসিন নিয়েছেন তা পরিস্কার নয়। তবে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো টিকাদান কেন্দ্রের সামনে বড় লাইনের ছবি প্রকাশ করেছে। চীন বলছে, যাদের জরুরীভাবে এই ভ্যাকসিন প্রয়োজন বা যে গ্রুপগুলো করোনার ঝুঁকিতে রয়েছে, তাদেরই এই ভ্যাকসিন দেয়া হচ্ছে। গ্লোবাল টাইমস

[৫] দ্য গার্ডিয়ান জানিয়েছে, সারা বিশ্বেই ট্রায়াল শেষের আগে এতো মানুষকে ভ্যাকসিন দেবার ঘটনা আগে ঘটেনি। বিশেষজ্ঞরা বলছেন, নিজ নাগরিকদের নিরাপত্তা নিয়ে এক রকম জুয়াই খেলেছে বেইজিং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়