শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৪:৪৩ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকেটসহ ৪ কালোবাজারী আটক

তৌহিদুর রহমান: [২] ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে রেলষ্টেশন থেকে ৪ কালবাজারীকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা।

[৩] বৃহস্পতিবার রাতে অভিযানে তাদের কাছ থেকে ১১১টি ট্রেনের টিকেট ও টিকেট বিক্রয়ের নগদ ৮৫০০ টাকাসহ তাদের আটক করা হয়।

[৪] আটকৃতরা হলেন ১। মোঃ মিলন মিয়া (৫২), ২। মোঃ মজিবুর রহমান (৫০), ৩। মোঃ স্বপন খলিফা (৩৫), ৪। মোঃ পারভেজ (২২)।

[৫] র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল আখাউড়া রেল ষ্টেশনে অভিযান পরিচালনা করে ৪ জন টিকেট কালোবাজারীকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে বিভিন্ন ট্রেনের ১১১টি টিকেট উদ্ধার করা হয়। ধৃত আসামিদেরর বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়