শিরোনাম
◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শনিবার জাতীয় পার্টি দক্ষিণের প্রতিনিধি সভা

শাহীন খন্দকার: [২] রাজধানীর কাকরাইল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-এর মুক্তিযোদ্ধা হলে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর জাতীয় পার্টি দক্ষিণের উক্ত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করবেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

[৩] প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি’র সভাপতিত্ব অনুষ্ঠিত হবে।

[৪] এসময়ে বক্তৃতা করবেন-জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দ। সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম দপ্ততর সম্পাদক মাহমুদ আলম বৃহস্পতিবার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে।

  • সর্বশেষ