শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ১০:২৬ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে বিয়েতে এসে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাইসুল ইসলাম: [২] সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে আহম্মেদ আলী শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের মৃত ওজিবুল্লাহ শেখের ছেলে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকার হালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

[৩] প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই যুবক তার আত্মীয়ের বিয়েতে এসে রেল লাইনের ওপর দিয়ে হাটতে ছিল। এসময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সাথে কাটা পড়ে আহম্মেদ আলী শেখ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

[৪] এ ব্যাপারে কোন কিছু জানেন না বলে জানান সিরাজগঞ্জ রেলওয়ে থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) দুরুল হুদা। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়