শিরোনাম
◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে বালু বোঝায় লরির ইঞ্জিন উল্টে চালক নিহত

দুর্গাপুর প্রতিনিধি: [২] নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় অতিরিক্ত বালু বোঝায় লরি গাড়ীর ইঞ্জিন উল্টে এর চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

[৩] বুধবার দিনগত রাত পৌনে ১টার দিকে উপজেলার পৌর সদরে সোমেশ্বরী নদীর ফাড়ংপাড়া ১নং বালু ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

[৪] নিহত লরির চালক জাহাঙ্গীর (১৯) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরাগর ইউনিয়নের লাকমা গ্রামের জামাল মিয়ার ছেলে।

[৫] বুধবার দিনগত রাত পৌনের ১টার দিকে উপজেলার ফাড়ংপাড়া ১নং বালুঘাটে বালু বোঝায় করে লরিটি চালানোর জন্য চালক জাহাঙ্গীর লরি গাড়ীর ইঞ্জিন স্টার্ট দেয়। অতিরিক্ত বালু বোঝায়ের কারণে লরিটি সমানে অগ্রসর না হয়ে এর ইঞ্জিন উল্টে যায়। এতে কপাল ও মাথার ডান পাশ চাপা পড়ে ঘটনাস্থলেই লরি চালক জাহাঙ্গীরের মৃত্যু হয়।

[৬] এ ব্যপারে দুর্গাপুর থানা ওসি মো. শাহনুর-এ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধার করে রাত ৩টার দিকে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়