শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জো বাইডেনকে ইরানের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানালেন মোগেরিনি

রাশিদ রিয়াজ : ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক সাবেক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি যুক্তরাষ্ট্রের  নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ইরানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সব পক্ষ ইরানের পরমাণু সমঝোতার পরিপূর্ণ বাস্তবায়ন না করলে তেহরান নতুন করে সংলাপে বসবে না।

মোগেরিনি বুধবার আটলান্টিক কাউন্সিল থিংক ট্যাংকের সঙ্গে আলাপ করার সময় এ আহ্বান জানান। তিনি বলেন, হোয়াইট হাউজ থেকে ডোনাল্ড ট্রাম্প বিদায় নেয়ার পরও যুক্তরাষ্ট্রের পরমাণু সমঝোতায় ফিরে আসা নিয়ে ইরানের উদ্বেগ কাটবে না, কারণ পরবর্তীতে আবার কোনো রিপাবলিকান প্রেসিডেন্ট ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রকে এই সমঝোতা থেকে বের করে নিতে পারেন। সেজন্য মার্কিন সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান যার ফলে হোয়াইট হাউজের ক্ষমতায় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়া না যায়।

ইউরোপীয় ইউনিয়নের সাবেক এই কূটনীতিক দাবি করেন, ইরানকে একটি পরমাণু শক্তিধর দেশ হওয়া থেকে বিরত রাখার একমাত্র উপায় হচ্ছে পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করা। ২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে যুক্তরাষ্ট্রসহ ছয় জাতিগোষ্ঠী ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষর করেছিল। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের ওই সমঝোতা স্বাক্ষরে মধ্যস্থতার ভূমিকা পালন করেছিলেন ফেডেরিকা মোগেরিনি।

কিন্তু ২০১৮ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন। এবার বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনি প্রতিশ্রুতিতে বলেছিলেন, তিনি কিছু শর্তসাপেক্ষে ইরানের পরমাণু সমঝোতায় ফিরবেন। কিন্তু তেহরান বলছে, যুক্তরাষ্ট্রকে নিঃশর্তভাবে এই সমঝোতায় ফিরতে হবে।এরকম একটি পরিস্থিতিতে মোগেরিনি এ বক্তব্য দিলেন। ফারস

  • সর্বশেষ
  • জনপ্রিয়