শিরোনাম
◈ বিদেশে জনশক্তি রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর আভাস, ১৭ দিনে পাড়ি ৪০ হাজার ৫৯৩ জনের ◈ টানা ৬ ঘণ্টা শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন (ভিডিও) ◈ শেষ মুহূর্তে বাতিল শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের দিল্লি বৈঠক, নেপথ্যে কী? ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৩ প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি, মনোনয়ন ঘোষণা পরে ◈ সুদের হার বাড়িয়ে কি হরমুজ সংকট মেটাতে পারবে যুক্তরাষ্ট্র? ◈ মিরপুরে ‘চাঁদার জাঁতাকলে’ ব্যবসায়ীরা, এক গ্রুপের চাঁদা মিটলেই হাজির আরেক গ্রুপ ◈ ৫ ওভারে জাপানের রান তাড়া করে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মেয়েরা ◈ ১০১ চুক্তি পর্যালোচনা করছে বাংলাদেশ, নিজ স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে ভারত ◈ গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টয়লেটে ঘুমিয়েই ২-৩ দিন পার; একাই সাবাড় করেন ১০ জনের খাবার(ভিডিও)

ডেস্ক রিপোর্ট : মানিকগঞ্জে এক অদ্ভুত মানবের সন্ধান মিলেছে। যিনি এক ঘুমে কাটিয়ে দিতে পারেন সাতদিন; সাবাড় করতে পারেন ১০ জনের খাবার। তিনি দুই-তিন দিন ঘুমিয়ে থাকেন টয়লেটে। গোসলেও লাগে দীর্ঘ সময়।

এই অদ্ভুত মানবের নাম ভম্বল শীল। তার এই অস্বাভাবিক জীবন-যাপন চলছে ২০ বছর ধরে। চিকিৎসকরা বলছেন, এটি একটি জটিল মানসিক রোগ। চিকিৎসায় এই রোগ থেকে সুস্থ করা সম্ভব। চলাফেরা আর কথা-বার্তা শুনে বোঝার কোনো উপায় নেই, আর দশজন মানুষের মতো স্বাভাবিক নয় ভম্বল শীল। কিন্তু তার জীবন-যাপন বড়ই অদ্ভুত।

 

 

জানা যায়, মানিকগঞ্জ সদর উপজে’লার কৃঞ্চপুর গ্রামের ভম্বল শীলের বেশিরভাগ সময়ই কাটে ঘুমিয়ে। এক ঘুমে কাটিয়ে দেন পুরো সপ্তাহ। মাঝেমধ্যে উঠে টয়লেটে যান। তবে সেখানে গিয়েও ঘুমান। গোসলেও লাগে দীর্ঘ সময়। একবার পুকুরে নামলে সকাল পেরিয়ে বিকাল হয়। প্রায় ২০ বছর ধরে এমন অস্বাভাবিক জীবন-যাপন ভম্বলের।

 

জীর্ণশীর্ণ দেহ অথচ একাই খেয়ে ফেলেন কয়েকজনের খাবার। ভম্বলকে তাই ঠিকমতো খেতে দিতে পারেন না পরিবারের সদস্যরা। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেলেই কেবল তার খাওয়া হয় পেটভরে।পরিবারের লোকজন জানান, পনের বছর বয়স পর্যন্ত স্বাভাবিক-ই ছিলেন ভম্বল। ধীরে ধীরে পরিবর্তন আসতে থাকে আচরণে। তবে অর্থাভাবে তার সুচিকিৎসা করা হয়নি। চিকিৎসকরা বলছেন, ভম্বল জটিল মানসিক রোগে আ’ক্রান্ত। দ্রুত চিকিৎসা করালে তিনি সুস্থ হয়ে উঠবেন।
সূত্র- চ্যানেল২৪ ও ভিওয়ার

  • সর্বশেষ