শিরোনাম
◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও) ◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও) ◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ১১:০৪ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোলট্রি সামগ্রির মুল্য বৃদ্ধির প্রতিবাদে হোসেনপুরে খামারিদের মানববন্ধন

আশরাফ আহমেদ : [২] দফায় দফায় মুরগির বাচ্ছা , খাদ্য,ওষুধ ও পোলট্রি সামগ্রির মুল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে পাঁচ শতাধিক খামারি হাসপাতাল চৌরাস্তায় একত্রিত হয়ে মানববন্ধন করেন।পরে ইউএনওকে স্মারকলিপি প্রদান করে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনাসহ জরুরি প্রতিকার দাবি করেছেন।

[৩] বুধবার সকালে হোসেনপুর –ঢাকা সড়কের হাসপাতাল চৌরাস্তায় ঘন্টাব্যাপি অনুষ্টিত ওই মানববন্ধন কর্মসুচিতে অংশ নিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন-হোসেনপুর পোলট্রি এন্ড ফিস ফিড সমিতির সভাপতি মোঃ খসরুজ্জান, পোলট্রি ব্যবসায়ী ও উপজেলা বিএেনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আবু বাক্কার ছিদ্দিক,পোলট্রি ব্যবসায়ী আরিফুল ইসলাম, মোঃ আলামিন, মোঃ হাবিবুর রহমান প্রমূখ।

[৪] এ সময় খামারিরা অভিযোগ করেন সম্প্রতি কয়েক দফায় পোলট্রি ফিডের দাম কেজি প্রতি দুই টাকা ও প্রতি বস্তায় একশত টাকা বৃদ্ধি করেছে।এক দিনের বাচ্ছার দাম বৃদ্ধি পেয়েছে প্রতিটিতে গড়ে ৫ টাকা। যা বর্তমানে খামারিদের মড়ার উপর খাড়ার ঘা হয়ে চেপেছে। অখচ পোলট্রি মাংসের দাম কমে বর্তমানে বিক্রি হচ্ছে ৯৫ টাকা এবং প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ২৪-২৫ টাকায়। এতে খামারিরা প্রতিনিয়ত লোকসান গুনতে গুনতে খামার নিঃস্ব হওয়ার পথে।

[৫] খামারিদের দাবি সরকার যদি পোলট্রি ফিডের দাম কেজি প্রতি ৫ টাকা কমায় ও মুরগির বাচ্ছার দাম প্রতিটি ১৫-২০ টাকা নির্ধারনসহ মাংসের দাম প্রতি কেজি ১৩০ টাকা নির্ধারন করেন তাহলে তারা কিছুটা লাভবান হতে পারবে।অন্যথায় খামার বন্ধ করা ছাড়া তাদের কোনো উপায় থাকবেনা বলে জানান। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ