শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৮:৪১ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপন মাইক্রোওয়েভ অস্ত্র ব্যবহার করে ভারতীয় সেনাদের তাড়িয়ে দিয়েছে চীন, অস্বীকার করলো ভারত

আসিফুজ্জামান পৃথিল: [২] হিমালয়ে অচলাবস্তা চলার সময় এই অস্ত্র ব্যবহারে ভারতীয় সেনারা অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করেছেন এক প্রফেসর। এই ইলেক্ট্রোম্যাগনেটিক অস্ত্র মানব কোষকে সেদ্ধ করে ফেলে বলে দাবি করা হযেছে। ফলে ভারতীয় সেনারা বমি করতে শুরু করে। বেইজিংয়ে নিজ শিক্ষার্থীদের এ কথা বলেন ইন্টারন্যাশনাল স্টাডিজ এর শিক্ষক জিন ক্যানরং। ডেইলি মেইল

[৩] রান্না করার মাইক্রোওয়েভ ওভেনের মতোই এই অস্ত্র মাইক্রোওয়েভ বা ক্ষুদ্র বেতার তরঙ্গ ব্যবহার করে মানব শরীরের পানি শুকিয়ে ফেলে। এই অস্ত্রের ০.৬ কিলোমিটার রেডিয়াসে থাকা প্রতিটি জীবিত প্রাণীর শরীরে তৈরি হয় অসহ্য ব্যাথা। জিনের দাবি, এর ফলে বিনা রক্তপাতেই ভারতীয় বাহিনীকে সরিয়ে দেয় চীনা পিপলস লিবারেশন আর্মি। দ্য সান

[৪] তবে এই খবরকে ‘ভুয়া সংবাদ’ বলে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। টুইট করে সেই ‘ভিত্তিহীন খবর’-এর প্রতিবাদও জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘চীনের দিক থেকে এটা আমাদের উপর মানসিক চাপ সৃষ্টির চেষ্টা। খাঁটি হলেও খুবই কাঁচা!’ আনন্দবাজার

[৫] গত মে মাস থেকেই পূর্ব লাদাখে দু’দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। জুনে চীনা সেনাবাহিনীর আক্রমণে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। এই উত্তেজনার এখনও অবসান হয়নি। গত এক সপ্তাহে দু’টি শীর্ষ সম্মেলনের ভার্চুয়াল বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুবার মুখোমুখিও হন। দ্য হিন্দু

  • সর্বশেষ
  • জনপ্রিয়