শিরোনাম
◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ যে কারণে আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী ◈ কুষ্টিয়ায় পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড পরিকল্পিত হামলা, আওয়ামী লীগকে দায়ী করলেন নুসরাত তাবাসসুম ◈ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের যে ৫ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন তারেক রহমান ◈ মালয়েশিয়ার কর্মীদের জন্য সুখবর: অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, বেশি নিলে ব্যবস্থা ◈ মার্কিন বাজারে কোণঠাসা ভারত, বড় সুযোগ বাংলাদেশের সামনে ◈ বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ◈ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ বছর বয়সী ফুটবলার

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ মর্যাদা হারাচ্ছে

রাশিদুল ইসলাম : [২] হোয়াইট হাউস ছাড়লেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ মর্যাদা হারানের কথা বলেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও টুইটারের সিইও জ্যাক ডরসে। সিএনএন

[৩] একজন সাধারণ টুইটার কিংবা ফেসবুক ব্যবহারকারী হিসেবে ট্রাম্প সুবিধা পাবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বিধিগুলো মেনে চলতে হবে।

[৪] ফেসবুক ও টুইটারের বিধি অনুসারে বিশ্বনেতা ও নির্বাচিত কর্মকর্তারা এ ধরনের বিশেষ সুবিধা পেলেও জ্যাক ডরসে বলেন পোর্টফলিও হারানোর পর তারা তা আর পান না। মার্ক জাকারবার্গ বলেন যদি একজন প্রেসিডেন্টও তার বক্তব্যের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণা বা সন্ত্রাস ছড়ান বা আপত্তিকর ও বিভ্রান্তি সৃষ্টি করতে চান তাহলে তা অন্য কোনো ব্যক্তির মতই বিধিনিষেধের আওতায় পড়বে এবং এক্ষেত্রে কোনো ব্যতিক্রম হবে না।

[৫] জানুয়ারি থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে অন্যদের মতই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিধি নিষেধ মেনে চলতে হবে। এতদিন বিশ্বনেতা হওয়ার কারণে তিনি যে ছাড় পেতেন তা আর পাবেন না। তার মন্তব্য বেদনাদায়ক ও কখনো কখনো সঠিক না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

  • সর্বশেষ