শিরোনাম
◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৯:৪৩ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ৬ হাজার ইয়াবাসহ আটক ১

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে৬হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব১৫।সোমবার বিকেলে সদর ইউনিয়নের উত্তর বড়ইতলী গ্রামের বায়তুল রহমান জামে মসজিদের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

[৩] আটক হলেন,সদর ইউনিয়নের গোদারবিল এলাকার আব্দুল হোসেনের ছেলে মো. শাহজাহান(৩৪)।

[৪] মঙ্গলবার এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া)এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের উত্তর বড়ইতলী গ্রামের বায়তুল রহমান জামে মসজিদের সামনে সড়কের উপর মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।

[৫] এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরে ধৃতের দেহ তল্লাশি করে ৬হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবার আনুমানিক মূল্য ৩০লাখ টাকা।ওই সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

[৬] তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে যে দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মোটরসাইকেল ও ইয়াবাসহ আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ