শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৫:২২ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরায়েলকে স্বীকৃতি দিতে পাকিস্তানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র: ইমরান খান

লিহান লিমা: [২]পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মিডল ইস্ট মনিটরকে দেয়া এক সাক্ষাতকারে জানান, ‘তেলআবিবের সঙ্গে কয়েকটি আরব দেশের শান্তি চুক্তির পর এখন ইসরায়েলকে স্বীকৃতি দিতে পাকিস্তানকে চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। কিন্তু যতদিন না পর্যন্ত ফিলিস্তিনিদের জন্য সন্তোষজনক কোনো চুক্তি হবে ততদিন পর্যন্ত এটি সম্ভব না।’ ডন।

[৩]ইমরান খান আরো জানান, ট্রাম্পের মেয়াদের সময় ঘনিয়ে আসায় এই চাপ আরো বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমরা জিন্নাহের পদাঙ্ক অনুসরণ করবো। যতদিন না পর্যন্ত ফিলিস্তিনিরা ন্যায়বিচার না পাবে ততদিন ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার বিষয়টি বন্ধ থাকবে।

[৪]এ বছরের শুরুতে আরব আমিরাত, বাহরাইন ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। ট্রাম্প প্রশাসন সৌদিআরবকেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চুক্তি করার চাপ প্রয়োগ করছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে। কিন্তু রিয়াদ এখনই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না বলে জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়