শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্রামে মিলল যুবকের লাশ, ঘাতক গ্রেফতার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা এলাকায় একটি স্টিলের ড্রাম থেকে গত ১১ অক্টোবর সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় ঘাতক সরোয়ার আলমকে চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করেছে চাঁদপুর পিবিআই।

গ্রেফতার হওয়া সরোয়ার আলম কুমিল্লা সদর দক্ষিণ এলাকার কাজীপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই চাঁদপুরের ইন্সপেক্টর মীর মাহবুবুর রহমান।

গত ৯ নভেম্বর থেকে সদর দক্ষিণ উপজেলার কাজীপাড়ার আমির হোসেনের ছেলে ছিদ্দিকুর রহমান নিখোঁজ হয়। দুই দিন পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের পাশে রাজাপুরা নামক স্থান থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় শাহরাস্তি থানা, সিআইডি ও পিবিআই পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সপেক্টর মীর মাহবুবুর রহমান প্রযুক্তি ব্যবহার করে চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার থেকে সরোয়ার আলমকে গ্রেফতার করে।

এর আগে শাহাপুর গ্রাম থেকে ভিকটিম ছিদ্দিকুর রহমানের মোটরসাইকেলে উদ্ধার করা হয়। পিবিআইয়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরোয়ার আলম জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে।

  • সর্বশেষ