শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ১১:৫৫ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাবা শরীফে গাড়ি নিয়ে ঢুকে পড়ল এক ব্যক্তি, দরজা ক্ষতিগ্রস্ত (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] শুক্রবার রাত সাড়ে ১০টায় এক ব্যক্তি একটি হুন্দাই কার নিয়ে গ্রান্ড মসজিদের চত্বরে ঢুকে পড়ে। এরপর হেরেম শরীফের ৮৯ নম্বর দরজায় গিয়ে গাড়িটি প্রচণ্ড শব্দে আঘাত হানে। গাড়িটির পিছুপিছু নিরাপত্তা রক্ষীরা দৌড়ে যান এবং চালককে আটক করেন। এরপর গাড়িটি ঠেলে তারা বের করে নিয়ে যান। আরব নিউজ/গালফ নিউজ/সৌদি প্রেস এজেন্সি

[৩] এঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পুলিশ বলছে গাড়ির চালক অপ্রকৃতিস্থ অবস্থায় পাওয়া গেছে। নিরাপত্তা রক্ষীরা কিছু বুঝে ওঠার আগেই গ্রান্ড মসজিদের দক্ষিণের চত্ত্বর দিয়ে ওই ব্যক্তি দ্রুত গতিতে গাড়িটি নিয়ে ঢুকে পড়েন।

[৪] সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ ওই চালককে গ্রেফতার করেছে। মক্কা অঞ্চলের নিরাপত্তা মুখপাত্র সুলতান আল-দোসারি এ তথ্য জানালে ওই চালকের পরিচয় জানানো হয়নি। তবে সে সৌদি নাগরিক বলে জানা গেছে।

[৫] এ ঘটনায় কেউ আহত হয়নি। আটক ওই ব্যক্তিকে পাবলিক প্রসিকিউশন অফিসের কাছে সোপর্দ করা হয়েছে।

https://twitter.com/i/status/1322289951518720001

https://twitter.com/i/status/1322291565142941696

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়