শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় আত্মমানবতার কল্যানে “মানবিক সরাইল” এর আত্মপ্রকাশ

তৌহিদুর রহমান: অবহেলিত, হতদরিদ্র ও অসহায় মানুষদের কল্যানে কাজ করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “মানবিক সরাইল” নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।

এ উপলক্ষ্যে শনিবার দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা আলী বিল্লাল মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইয়া এমপি। অনুষ্ঠানে সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা দাতা সদস্য কানিজ ফাতেমা স্মৃতি।

এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমূখ। পরে গঠনের উপজেলার বিভিন্ন অসহায় ও দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন, গৃহপালিত পশুসহ নগদ অর্থ সহায়তা দেয়া হয়।

অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি, শিক্ষকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংগঠনের চেয়ারম্যান জাপান প্রবাসী ইঞ্জিনিয়ার আবু শামীম মোঃ এর উদ্যোগে উপজেলার ৯টি ইউনিয়নে হতদরিদ্রদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করবে এই সংগঠনটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়