শিরোনাম
◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ যাকাত ব্যবস্থাপনায় ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: তারেক রহমান ◈ ‘ভালো লাগা’ থেকে যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রেই তীব্র প্রশ্ন ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার ◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান ◈ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে: জ্বালানি মন্ত্রী ◈ বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলো মালয়েশিয়া ◈ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত পেলেন ৮ চিকিৎসককে ◈ ঢাকার মার্কিন দূতাবাস থেকে সতর্কতা জারি, যে ভুলে কারণে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দালালের মাধ্যমে অবৈধভাবে যেন কেউ বিদেশে না যায়: প্রবাসী কল্যাণ মন্ত্রী

ডেস্ক রিপোর্ট: দরিদ্র জনগোষ্ঠী দালালদের মাধ্যমে অবৈধভাবে যেন বিদেশে না যায়, এমন আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ডিবিসি নিউজ

শনিবার (৩১ অক্টোবর) সকালে, সিলেট জেলা পুলিশ লাইনসে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি। এসময় মন্ত্রী বলেন, সরকার বৈধভাবে বিদেশে যাওয়া ও কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। দালালদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসতে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের প্রতি আহ্বানও জানান ইমরান আহমদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, জেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক এম. জেড মৌলা চৌধুরীসহ অন্যান্যরা। বক্তারা পুলিশকে জনগণের আরো কাছাকাছি আসতে আরো নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়