শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০৭:২৩ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর খুলছে লাউয়াছড়া উদ্যান ও মাধবকুন্ড জলপ্রপাত

মৌলভীবাজার প্রতিনিধি: [২] রোববার (১ নভেম্বর) থেকে এই দুটি পর্যটন স্পট সীমিতভাবে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে বলে নিশ্চিত করে জানিয়েছেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী।

[৩] করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে গত ১৯ মার্চ লাউয়াছড়া জাতীয় উদ্যান ও মাধবকুন্ড জলপ্রপাত পর্যটকদের প্রবেশ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে পর্যটক ও বন্যপ্রাণি গবেষকদের প্রিয় প্রাঙ্গণ লাউয়াছড়া জাতীয় উদ্যানটি বন্ধ রয়েছে।

[৪] প্রকৃতির অপরূপ সৌন্দর্যের উদ্যানটি দীর্ঘদিন ছিলো নীরব ও নিস্তব্ধ। দীর্ঘদিন পর্যটকশূন্য থাকায় লাউয়াছড়া জাতীয় উদ্যান আগের পরিবেশে ফিরে গেছে। ফলে মনের আনন্দে বন্যপ্রাণি ঘুরে বেড়াচ্ছে উদ্যানের ভেতর সমতলে ও গাছ থেকে গাছের ডালে। একইভাবে পাহাড়ের উঁচু চূড়া থেকে নেমে আসা মাধবকুন্ড ঝর্ণাধারার সৌন্দর্য থেকে বঞ্চিত হয়েছেন দর্শনার্থীরা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়