শিরোনাম
◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা ◈ সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আটকে গেল

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০৯:৪৩ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌকা ডুবে ১৪০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

আনাতর্জাতিক ডেস্ক : স্পেনের ক্যানারি আইল্যান্ড দিয়ে ইউরোপে যাওয়ার সময় সেনেগাল উপকূলে নৌকাডুবে ১৪০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানায়, শনিবার নৌকাটিতে আগুন ধরে যায় এবং ডুবে যায়। সমকাল

নৌকায় অন্তত ২০০ অভিবাসী ছিলেন। এ ঘটনায় ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়। খবর নিউইয়র্ক টাইমসের।

তবে নিহতদের পরিচয় জানায়নি উদ্ধারকারীরা। হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আইওএম।

২০১৮ সাল থেকে এই রুট পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপ পৌঁছার জন্য জনপ্রিয় হয়ে ওঠে। চলতি বছর এ পথে অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে গিয়ে সাগরে ডুবে ৪১৪ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। তবে ১৪০ জনের মৃত্যুর ঘটনাটি ২০২০ সালে নৌকাডুবিতে অভিবাসীদের মৃত্যুর সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে জানিয়েছে জাতিসংঘ।

স্পেন সরকারের তথ্য মতে, গতবছরের এই সময়ে ক্যানারি আইল্যান্ড হয়ে যেখানে ২৫৫৭ জন অভিবাসী প্রবেশ করেছিল, সেখানে চলতি বছর এই সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়