শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০৩:৪৭ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইকবাল হোসেনের কবিতা: দূর প্রকৃতি এবং তুমি

নিঃসঙ্গতার কাছে বহুবার

হাত পেতেছি

নিঃসঙ্গতা জাপটে

ধরেছে আমায়

চুমুতে চুমুতে মোহময়

করেছে নিরন্তর

অপূর্ণ শূন্যতায় আবারো

মিশে গেছে ।

তাঁর সাথে আড়ি নেই , নেই

জীবনের হিসেব,

তোমায় ভালবেসে

ভালবাসাই হয়েছে নিঃসঙ্গ ।।

কোলাহল আমায়

দাবড়ে ফিরে

কোলাহল তুমি জীবনের

মরীচিকাময় ফেরিওয়ালা

তোমাকে ছাড়তে পারিনি ,

তার আগেই ছুড়ে ফেলে

দিয়েছ তুমি,

তবুও আজ একবার ছুটে

চলেছি তোমায় ফেলে দূরে

বহুদূরে

প্রাণপণ তুমি ছুটছ

আমার পিছে

মহাসমুদ্র পাড় হয়ে ,

আরোহণ করেছি পর্বত

নির্মোহ ফেলে

এসেছি জীবনকে

নদীর বুক চিরে চলেছি

আরও কতো দূরে

বেঁধেছি আবাস

লোকালয়হীন সভ্যতার

বাইরে

ছেড়েছি অনুরাগ শালীন

কিম্বা অশালীন

উদোম নগ্নতা

ঝড়ো দমকা বাতাস,

অতঃপর বিস্তর

দলাদলি হয়েছে ,

নীলাকাশ নিয়েছে

তোমার সাথ

সবুজ অরণ্য পক্ষ

নিয়েছে তোমার

কেবল বহমান সরু নদীর

তীব্র স্রোত একাট্টা হয়েছে

আমার

সন্ধ্যাকাশের নক্ষত্র সব

মিছিল ধরেছে তোমারই

হয়ে

তার সাথে সুর তুলেছে

ঝাঁকে

ঝাঁকে ঝি ঝি পোকার

ব্যটালিওন।

ক্রমান্বয়ে আমিই কেবল

আবারও একা এবং একা । ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়