শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০২:৩৯ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৫ কোটি মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে নৌ পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মা ইলিশ সংরক্ষণে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ২৬৫টি মাছ ধরার নৌকা জব্দ করেছে নৌ পুলিশ।

নৌ পুলিশের পুলিশ সুপার (প্রশাসন এবং ফিন্যান্স) মো. শফিকুল ইসলাম জানান, বাহিনীর অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে সাড়ে ৫শ’ নৌ পুলিশ ও জেলা পুলিশ সদস্য, ২টি জাহাজ, ৯টি স্পিডবোট বোট এবং বিমান বাহিনীর ১টি হেলিকপ্টার নিয়ে রাজরাজেশ্বর ও চাঁদপুরের লক্ষীর চরে এ অভিযানটি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ কারেন্ট জাল ও মাছ ধরার নৌকা জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং নৌকাগুলো ডুবিয়ে দেয়া হয়।

নৌ পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম বলেন, মা ইলিশ মাছের বিচরণের এলাকাগুলো পর্যবেক্ষণ করে অভিযানগুলো চালানো হচ্ছে। সাগর থেকে মাছগুলো বরিশাল, সেখান থেকে চাঁদপুর ও মাওয়া এবং পরে অন্যান্য এলাকায় ঢুকে যায়। মা ইলিশের নিরাপদে ডিম ছাড়া নিশ্চিত কল্পে নৌ পুলিশ বদ্ধপরিকর।

অভিযানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, এসপি ফরিদুল ইসলাম, এসপি আ.ক.ম. আক্তারুজ্জামান বসুনিয়া, এসপি মাসুমা আক্তার, এসপি মিনা মাহমুদা ও অতিরিক্ত এসপি মাহফুজ্জামান ফিরোজ প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়