শিরোনাম
◈ গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি ও ড্রোন ◈ এমবাপে গোলহীন, তবু তুরস্ককে ২-১ গোলে হারিয়ে শেষ আটে ফ্রান্স ◈ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য ◈ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ ও ভারত ◈ বাংলা-ইংরেজির বাইরে তৃতীয় ভাষায় গুরুত্ব, চাকরি ও কর্মসংস্থানে খুলছে নতুন সম্ভাবনা ◈ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, বাংলা‌দেশ বাছাইপর্বের আয়োজক ◈ ফিফা নির্বাচনের আগেই সরে দাঁড়ালেন ইনফান্তিনোর প্রধান প্রতিদ্বন্দ্বী ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক ও মারধর: আইন হাতে নিচ্ছে কারা? প্রশ্নের মুখে যুবদল নেতা নয়ন, ফের আলোচনায় মব সহিংসতা! ◈ অনেক হয়েছে, এবার বাড়ি যান, কোচ আনচেলত্তিকে বরখাস্তের দাবি ব্রা‌জি‌লের রোমারিওর ◈ রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টিভির সাংবাদিকের ওপর হামলা

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুপুর ১টায় মাঠে গড়াচ্ছে পাকিস্তান-জিম্বাবুয়ের প্রথম ওয়ানডে

স্পোর্টস ডেস্ক : [২] ইংল্যান্ডের পর এবার পাকিস্তান কোভিড বাধা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে। আজ (৩০ অক্টোবর) শুক্রবার রাওয়ালপিন্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাবর আজমরা।

[৩] করোনাভাইরাসের কারণে গেল মার্চের মাঝামাঝি থেকে বিশ্ব ক্রীড়াঙ্গন থমকে যায়। থমকে গিয়েছিল ক্রিকেটও। তবে গেল জুলাই থেকে ক্রিকেট মাঠে ফেরায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলে দেশটি। তিন ফরম্যাটের ম্যাচই হয়েছে এ সময়। এবার সেই পথে হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জিম্বাবুয়ের বিপক্ষে তারা আয়োজন করছে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। - ক্রিকবাজ

[৪] রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১টায়। একই ভেন্যুতে ১ ও ৩ নভেম্বর পরের দুই ওয়ানডে। এরপর ৭ নভেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই ম্যাচগুলোর ভেন্যুও রাওয়ালপিন্ডি।

[৫] পাকিস্তান দেশের মাটিতে সর্বশেষ ম্যাচ খেলেছিল এ বছরের ৭ ফেব্রুয়ারি। বাংলাদেশের বিপক্ষে সে সময় একটি টেস্ট খেলেছিল তারা। তার আগে টাইগারদের বিপক্ষে জানুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে তিন ধাপের সিরিজের বাকি ১টি করে টেস্ট ও ওয়ানডে এপ্রিলের শুরুতে হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে ম্যাচ দুটি স্থগিত হয়ে যায়।

[৬] গত আগস্টে ইংল্যান্ডের মাটিতে তিনটি করে টেস্ট ও টি- টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান। টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করে তারা। - ক্রিকইনফো/ ক্রিকবাজ

  • সর্বশেষ