শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৮:৩৯ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিথিলার পথেই হাঁটছে তার ছোট বোন মিশৌরি

বিনোদন ডেস্ক: বেশ কয়েকটি বিজ্ঞাপনের মাধ্যমে এখন পরিচিত মুখ মিশৌরী অভিনয় করেছেন নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও তবে তিনি অভিনয়ে খুব একটা নিয়মিত নন। মিশৌরী জানিয়েছেন, বছর খানেকের মধ্যেই বড় বোন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার পথে হাঁটতে চান। এখন থেকে মিশৌরী অভিনয়ে নিয়মিত হবেন। ডে. বিডি নিউজ, এবিসি নিউজ

মিশৌরী রশিদ বলেন, আমার পরিবার সংস্কৃতিমনা। ছোটবেলা থেকেই নাচ-গান শিখেছি। শুরুটা পারিবারিকভাবে হলেও নিজের ইচ্ছাতেই আসলে অভিনয় করছি। বেশকিছু মোবাইল অপারেটরসহ বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনে কাজ করছি। এক বছর আগে সুবর্ণা মুস্তাফার একটি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। এরপর অভিনয়ে কিছুদিন বিরতিতে ছিলাম। ফের নিয়মিত কাজ শুরু করেছি।

তিনি আরও বলেন, মিশৌরী বললেন, ছোটবেলায় বোনদের কাজ টেলিভিশনে দেখতাম, তখন থেকেই মনে হতো আমিও কেন করব না। বিশেষ করে মিথিলা ও মিম আপু মিলে ক্লোজ আপের একটা বিজ্ঞাপনের মডেল হয়েছিল। ওই সময়ই আগ্রহটা আরও বেড়ে যায়।

বছর দু-এক আগে হিমেল আশরাফের ‘জোনাকির আলো’ নামের একটি নাটকেও কাজ করনে এই তরুণ অভিনেত্রী। এছাড়া নুহাশ হুমায়ুনের ‘পিজা ভাই’ নাটকে কাজ করেন। অভিনয় ছাড়াও নন্দিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর সহকারী হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন মিশৌরী।

এ প্রসঙ্গে তিনি বললেন, ক্যামেরার পেছনেও কাজ করার আমার অনেক ইচ্ছে আছে। সে ইচ্ছা থেকেই সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। নানা খুঁটিনাটি বিষয়গুলো শিখেছি। সবকিছু ঠিক থাকলে এবং সুযোগ আসলে নির্মাণও শুরু করবো।

  • সর্বশেষ