শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৩:৩২ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দলে নেইমার নেই, কিনের দাপটে জিতলো পিএসজি

স্পোর্টস ডেস্ক : [২] নেইমারের অনুপস্থিতি একদমই অনুভব করেনি পিএসজি। এমন একজন খেলোয়াড় দলে না থাকলে আক্রমণভাগ সাধারনত দুর্বল থাকার কথা, কিন্তু নেইমারের ভার কাটিয়ে উঠে তার সতীর্থরা দুর্দান্ত পারফরম করে ম্যাচ জিতে গেছে। ইনজুরির কারণে দলের বাইরে থাকা নেইমারের অভাব কাটিয়ে উঠে চ্যাম্পিয়ন্স লিগে ইস্তানবুল বাসাকসেহিরের বিপক্ষে জয় তুলে নিয়েছে পিএসজি।

[৩] বুধবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচটিতে ২-০ গোলে জয় পায় ফরাসি ক্লাব পিএসজি। দলটির পক্ষে জোড়া গোল করেন মোইজে কিন।

[৪] প্রথমার্ধের খেলা অর্ধেক পেরোতেই ধাক্কা খায় পিএসজি। মাসেলে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান ব্রাজিলিয়ান তারকা নেইমার। এরপর প্রথমার্ধের বাকিটা সময় বিবর্ণই ছিল দলটি। তাতে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।

[৫] দ্বিতীয়ার্ধে ঘরে দাঁড়িয়ে প্রতিপক্ষের মাঠে জয় তুলে নেন পিএসজি। ৬৪ ও ৭৯ মিনিটে গোল আদায় করেন কিন। দুটি গোলেই অ্যাসিস্ট এমবাপ্পের। এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে এটি প্রথম জয় পিএসজির। নিজেদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-২ গোলে হেরেছিল দলটি। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়