শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০, ০৬:১৬ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্সর নীতিমালায় চালু হতে যাচ্ছে গ্রেডিং পদ্ধতি

ইমরুল শাহেদ : সময়োপযোগী করার জন্য খুব শিগগিরই সেন্সর নীতিমালায় একটা পরিবর্তন আসছে বলে জানালেন প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ‘এখন আমরা একটি ছবিতে কি দেখি? রাষ্ট্র বিরোধী, সরকার বিরোধী, সমাজ বিরোধী অর্থাৎ এই ধরনের কোনো অসঙ্গতি থাকলে সেটা দেখি। কিন্তু বাণিজ্যিক উপাদান নিয়ে তেমন একটা মাথা ঘামানো হয় না।

এখন ভাবা হচ্ছে ছবির গ্রেডিং করে দেওয়া হবে।’ তিনি বলেন, গ্রেডিং বলতে কিছু ছবি হয়ে যাবে ‘এ’ গ্রেডের, কিছু হয়ে যাবে ‘ইউ’ গ্রেডের ছবি। এভাবে গ্রেডিং করে দেওয়া হলে আর কোনো বিতর্ক থাকবে না। প্রশ্ন এখানে নয়। সাহসী হিরো আলম ছবিটি মুক্তি পাওয়ার পরই সেন্সর বোর্ডের ভূমিকা নিয়ে কথা উঠেছে। এমন একটি হযবরল ছবি কিভাবে মুক্তি পায়। হিরো আলমকে দিয়ে সিনেমা হল খোলা হলে দেশের সিনেমা হল চলবে কি করে। এমনি আরো অনেক প্রশ্ন।

কিন্তু দেশের যে কোনো নাগরিকই নিজের পছন্দসই ব্যবসায় বিনিয়োগ করার অধিকার রাখেন এবং নিজের মতো করে ব্যবসা চালাতে পারেন, সেটা প্রশ্ন উত্থাপনকারীদের কেউ কেউ একেবারেই মেনে নিতে পারছেন না। কোনো ব্যবসাইতো কারো কুক্ষিগত নয়। কেউ কেউ প্রযোজক পরিবেশক সমিতির কর্মকর্তাদেরও এই নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।

তারা বলতে চাইছেন সিনেমা হল খোলার সময়ই সাহসী হিরো আলম মুক্তি দেওয়া হলো কেন? খোরশেদ আলম খসরু বলেছেন, সেন্সর সনদপত্র পাওয়া যে কোনো ছবিই বাণিজ্যিক বা যে কোনোভাবেই মুক্তি পেতে পারে। হিরো আলমের ছবিটির আলোচনার প্রেক্ষিতেই সেন্সর বোর্ডের গ্রেডিং পদ্ধতির প্রসঙ্গটি আলোচনায় উঠে আসে। খোরশেদ আলম খসরু বলেন, গ্রেডিংয়ের ঘোষণাটি আসাটা এখন শুধু সময়ের ব্যাপার। এখন সবাই অপেক্ষায় রয়েছেন কবে নাগাদ গ্রেডিং পদ্ধতির ঘোষণাটি আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়