শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ০১:৫৩ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিবি প্রেসিডেন্টস কাপের সেরা ‘পাঁচ’ ব্যাটসম্যানের তালিকায় আছেন যারা

রাহুল রাজ : [২] ২৫ অক্টোবর শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপ। তিন দলের এই টুর্নামেন্টের মোট ম্যাচ গড়িয়েছে ৭টি। ফাইনাল বাদে একদল খেলেছে চারটি করে ম্যাচ। ফাইনালসহ পাঁচবার করে একে অপরের মুখোমুখি হয়েছিলেন নাজমুল একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ।

[৩] দীর্ঘ সাত মাস পর এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেট ফিরলেও ব্যর্থ ছিলেন ব্যাটসম্যানরা। তবে কিছু তরুণ ব্যাটসম্যান রান পেলেও ব্যাট হাসেনি জাতীয় দলের হয়ে খেলা কিছু ক্রিকেটারের। তারপরও দেখে নেওয়া যাক বিসিবি প্রেসিডেন্টস কাপের সেরা পাঁচ ব্যাটসম্যানকে!

[৪] এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তালিকার প্রথম পাঁচ ব্যাটসম্যানের তিন ব্যাটসম্যানই নাজমুল একাদশের। এছাড়া সবার উপরে আছেন মুশফিকুর রহিম। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় আছেন ইরফান শুক্কুর ও মাহমুদউল্লাহ রিয়াদ। আর চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন আফিফ হোসেন ও ইমরুল কায়েস।

[৫] একজনের দেখে নেওয়া যাক সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার প্রথম পাঁচ জন:

১। মুশফিকুর রহিম (নাজমুল একাদশ) : ৫ ম্যাচে ৪৩.৮০ গড়ে ২১৯ রান।

২। ইরফান শুক্কুর (নাজমুল একাদশ) : ৫ ম্যাচে ৭১.৩৩ গড়ে ২১৪ রান ।

৩। মাহমুদউল্লাহ রিয়াদ (মাহমুদউল্লাহ একাদশ) : ৫ ম্যাচে ৪০.৫০ গড়ে ১৬২ রান।

৪। আফিফ হোসেন (নাজমুল একাদশ): ৫ ম্যাচে ৩১.৪০ গড়ে ১৫৭ রান।

৫। ইমরুল কায়েস (মাহমুদউল্লাহ একাদশ) : ৫ ম্যাচে ৩৬.৫৩ গড়ে ১৪৬ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়