শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে মুখোমুখি কলকাতা-পাঞ্জাব

রাহুল রাজ : [২] আইপিএলে হাইভোল্টেজ ম্যাচে শারজায় আজ ২৬ অক্টোবর মুখোমুখি কেকেআর-পাঞ্জাব। গ্রুপ পর্বের এই ম্যাচটি দুদলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে। আজ হারলেই বাদ পড়ে যাবে পাঞ্জাব। অন্যদিকে জিতলেই প্লে – অফের আশা টিকে থাকবে পাঞ্জাবের। দুদলের মাঠের লড়াই শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ৮ টায়।

[৩] ককেআরের আজকের প্রতিপক্ষ কিংস ইলেভেন চলতি আইপিএলে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেছে। নিজেদের শেষ পাঁচ ম্যাচ জিতে প্রথম চারে থাকার লড়াইয়ে দারুণ ভাবে ফিরে এসেছে লোকেশ রাহুলের দল।

[৪] অন্যদিকে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ধরাশায়ী করে পয়েন্ট টেবিলের চার নম্বর জায়গা ধরে রেখে প্লে-অফ লড়াইয়ে রয়েছে মর্গ্যানের দল।

[৫] আইপিএল ২০২০ তে মুখোমুখি লড়াইয়ে রুদ্বশ্বাস ম্যাচে পাঞ্জাবকে ২ রানে হারায় কলকাতা। গত ১০ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ১৬৪ রান হাঁকায়।

[৬] এই রান তাড়া করতে নেমে শেষ বলে জয়ের জন্য পাঞ্জাবের ৬ রানের প্রয়োজন ছিল। ম্যাক্সওয়েল নারিনের ডেলিভারির বিরুদ্ধে চার হাঁকালে ২ রানে ম্যাচ জিতে নেয় নাইট রাইডার্স।

[৭] গুরুত্বপূর্ণ ম্যাচটিতে কলকাতার একাদশে পরিবর্তন সম্ভাবনা নেই। তবে রাসেল ফিরলে একটি পরিবর্তন হতে পারে। অন্যদিকে পাঞ্জাব একাদশে আজ ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন আগারওয়াল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়