শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৯:১৭ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার আগাম ভোট দিলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক মার্কিন নাগরিক আগাম ভোট দিচ্ছেন। এরই মধ্যে ভোট দিয়েছেন দেশটির পাঁচ কোটিরও বেশি মানুষ। আর সেই কাতারেই যোগ দিলেন দেশটির প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার আগাম ভোট দিয়েছেন তিনি । শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ডোনাল্ড ট্রাম্পের বাসস্থান হচ্ছে ফ্লোরিডা। সেখানে তার দুটি বিশাল গলফ রিসোর্ট আছে। এর মধ্যে একটি আছে ওয়েস্ট পাম বিচের আটলান্টিক বিচ টাউনে।

গত এক শতাব্দীর মার্কিন নির্বাচনের ইতিহাসে এবারেই সবচেয়ে বেশি আগাম ভোট দিয়েছেন মার্কিন ভোটাররা। করোনাভাইরাস মহামারির মধ্যে নির্বাচনের দিনে ভিড় এড়াতেই অনেক মার্কিন নাগরিক এবার আগাম ভোটে উৎসাহী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকলেও নির্বাচনী প্রচারণা আরও জোরদার করেছেন প্রধান দুই প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। সূত্র : আর টিভি অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়