শিরোনাম
◈ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার ◈ মারা গেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ◈ ইরানের সঙ্গে চুক্তি হলে স্বাক্ষরের জন্য পাকিস্তান যেতে পারেন ট্রাম্প ◈ হজযাত্রীদের প্রথম ফ্লাইট আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ উত্তরাঞ্চলে শিল্পায়ন বাড়াতে রংপুর ও সিরাজগঞ্জে নতুন ইপিজেডের পরিকল্পনা বেপজার ◈ ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির প্রভাবে বিশ্ববাজারে আরও কমল তেলের দাম ◈ বাংলাদেশ-ইইউ অংশীদারিত্ব চুক্তির পথে বড় অগ্রগতি, ২০ এপ্রিল ব্রাসেলসে ফ্রেমওয়ার্ক সই ◈ তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, অনলাইনে লিটার ৩০০ টাকায় কালোবাজারি জোরদার! ◈ সরকারের নতুন পরিকল্পনা: সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়বে ১০ হাজার মেগাওয়াটে ◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলকাতার ৫৯ রানের বড় জয়

রাহুল রাজ: [২] ১৯৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩ রান তুলতেই ২ উইকেট হারিয়ে খাদে পড়ে তা থেকে আর উঠতে পারেনি দিল্লি ক্যাপিটালস। ওভার প্রতি গড় রান তুলতে গিয়ে দিল্লীর ব্যাটসম্যানেরা সাজ ঘরে আসা যাওয়াতে ব্যস্ত ছিল। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে দিল্লি সংগ্রহ করে ৯ উইকেটে ১৩৫ রান। অধিনায়ক শ্রেয়ার আয়ারের ৪৭ রান ছিল দলের পক্ষে বড় স্কোর।

[৩] এর দুবাই শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে টসে হেরে ব্যাট করতে নেমে আইপিএলে ২৪ অক্টোবর দিনের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১৯৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। রানা-নারাইনের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিতে ওভারে ১৯৪ রান তুলে নেয় কলকাতা।

[৪] দলের ৪২ রানে টপ তিন ব্যাটসম্যানকে হারালেও দারুণভাবে ঘুরে দাঁড়ান নিতীশ রানা ও সুনীল নারাইন। শুরু থেকেই দু’জনে ঝড়ো ব্যাটিং চালাতে থাকেন। দু’জনে মাত্র ৫৬ বলে ১১৫ রানের নানন্দিক এক জুটি গড়েন। ৩২ বলে ৬ চার ও ৪ ছক্কার সাহায্যে ৬৪ রানের দৃষ্টিনন্দন এক ইনিংস উপহার দিয়ে ফিরেন নারাইন।

[৫] বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে দিল্লী, আর চারে কলকাতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়