শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০১:০৯ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় বিভিন্ন হিমাগারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮০হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি : [২] আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে শনিবার সকাল থেকে বিকলে এ অভিযান পরিচালনা করা হয়।

[৩] ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে আলু মজুদ করে রাখা, ক্রয়বিক্রয়ের রশিদ ছাড়া আলু বিক্রয় ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে আলু বিক্রয় করার অপরাধে শিবগঞ্জের বুড়িগঞ্জে নিউ জনতা কোল্ড স্টোরেজকে ৫০ হাজার, জামুরহাটের মাল্টিপারপাস কোল্ড স্টোরেজকে ১০ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

[৪] অপরদিকে, একই অপরাধে মাহমুদিয়া কোল্ড স্টোরেজকে ১০ হাজার টাকা ও দুইজন পাইকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা।

[৫] বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা ও পাপিয়া সুলতানা এ প্রতিবেদক-কে বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে। অধিক দামে আলু বিক্রির অপরাধে তিন হিমাগার ও দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়