শিরোনাম
◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান ◈ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ◈ ‘আমলনামা’ প্রকাশ: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সংস্কারের প্রতিবেদন

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০৭:৪৩ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐতিহাসিক মসজিদকে শূকরের খামার বানালো আর্মেনিয়া(ভিডিও)

ডেস্ক রিপোর্ট: আর্মেনিয়ার দখলকৃত আজারবাইজানের জাঙ্গিলান শহরের ঐতিহাসিক একটি মসজিদকে শূকরের খামারে পরিণত করা হয়েছিল। কারাবাখের দখলদার আর্মেনিয়া থেকে যা ২০ অক্টোবর মুক্ত করা হয়।

মোবাইলে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, আজারবাইজানের সেনারা ইসলামি স্থাপনায় প্রবেশের সময় সেখানে শূকরের খামারের সামনে পড়েন।

ভিডিওতে আরো দেখা গেছে যে মসজিদটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যুদ্ধে দুইবার যুদ্ধবিরতি কার্যকরের কথা থাকলেও যুদ্ধ থেকে কেউ পিছপা হয়নি।

আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গাঞ্জাতে দুইবার মিসাইল হামলা চালায় আর্মেনিয়া। এতে নারী ও শিশুসহ ২৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এছাড়া, গত বৃহস্পতিবার আজারবাইজানের টারটার শহরের একটি কবরস্থানে হামলা চালায়। এতে চার বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

নাগার্নো-কারাবাখ যুদ্ধে গত ১০ অক্টোবর থেকে দুইবার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে আর্মেনিয়া।

নাগার্নো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০’র দশক থেকে নিয়ন্ত্রণ করছে। এবার নিজেদের এই ভূখণ্ড দখলে নিতে সেপ্টেম্বরের ২৭ তারিখ থেকে আর্মেনিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করে আজারবাইজান।নয়া দিগন্ত

সূত্র : ইয়েনি শাফাক

c

  • সর্বশেষ
  • জনপ্রিয়