শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০৪:৫১ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ব্রাহ্মন্দী ষাড়পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ ঘটনায় ছোট ভাইয়ের স্ত্রীকে আটক করেছে পুলিশ। নিহত ফজলুল হক একই গ্রামের গণি মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিকেলে ঝড়ে বাড়িতে কলাগাছ পড়ে বড় ভাই ফজলুল হকের ব্যবহৃত প্লাস্টিকের বালতি ভেঙে যায়। এজন্য তিনি তার ছোট ভাই এবাদুল্লাহকে নতুন বালতি কিনে দিতে বলেন। এর ক্ষোভে ছোট ভাই এবাদুল্লাহ, তার স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সাকিব মিলে ফজলুল হককে মারধর করেন। ওই সময় ছোট ভাই এবাদুল্লাহ বড় ভাই ফজলুল হকের মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলে মারা যায় ফজলুল হক।

তিনি আরো বলেন, এ ঘটনায় এবাদুল্লাহর স্ত্রী সেলিনা বেগমকে আটক করা হয়েছে। এবাদুল্লাহ ও তার ছেলে সাকিব পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়