শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন চলচ্চিত্র প্রযোজক শরীফ উদ্দিন খান দিপু

মনিরুল ইসলাম: [২] করোনায় আক্রান্ত হয়ে চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক শরীফ উদ্দিন খান দিপু মারা গেছেন । শুক্রবার সকাল ১১টায় ধানমন্ডিস্থ একটি বেসরকারি হাসপাতালে মারা যান। [(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। করোনায় আক্রান্ত হয়ে গত ১০ অক্টোবর তিনি হাসপাতালে ভর্তি হন ।

[৩] শরীফ উদ্দিন খান দিপু বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন । ১৯৫৮ সালের ১৭ এপ্রিল টাঙ্গাইলের বাসাইল থানার কাঞ্চানপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি প্রায় ৩০টি ছবি প্রযোজনা ও পরিচালনা করেন। তার প্রযোজনা সংস্থার নাম পিংকি চলচ্চিত্র।

[৪] তাঁর মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমেছে। শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক- পরিবেশক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, ফিল্ম ক্লাব, বাংলাদেশ’র কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়