শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ২

ডেস্ক নিউজ: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলিকালচরের কাছে পদ্মা নদীতে ইঞ্জিনচালিত একটি জেলে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে নৌকাটি ডুবে যায়।

এ বিষয়ে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, জেলে নৌকাটিতে ছয়জন ছিলেন। বড় চারজন তীরে উঠতে পারলেও দুই শিশু নিখোঁজ রয়েছে।

তিনি আরও জানান, বড়দের সঙ্গে জেলে পরিবারের ওই দুই শিশুও অন্যান্য দিনের মতো পদ্মায় মাছ ধরতে যায়। কিন্তু উত্তাল পদ্মায় মাছ ধরার একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। সংবাদ পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে যায়।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে যায়। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়