শিরোনাম
◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক ◈ বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস অমিত শাহের ◈ ফিফার শা‌স্তির পর আর্জেন্টিনাকে নি‌য়ে স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক সংবাদ প্রচার ◈ জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পেট্রাপোলে ◈ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সিলেটে তেলবাহী ট্যাংক লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয় দলকে সফরে যেতে অনুমোতি দিলো অস্ট্রেলিয়া সরকার

স্পোর্টস ডেস্ক : [২] বছর শেষে বিরাট কোহলিদের অস্ট্রেলিয়া সফরের ছাড়পত্র দিল অস্ট্রেলিয়া সরকার। টিম ইন্ডিয়া এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া ভ্রমণ করবে। চলতি আইপিএল শেষ করে সংযুক্ত আরব আমিরাত থেকে সিডনি পৌঁছে যাবে বিরাট কোহলিবাহিনী।

[৩] কোয়ারেন্টাইন থাকা অবস্থাতেও অনুশীলন করতে পারবেন কোহালি-রোহিত-শামিরা। ভারতীয় ক্রিকেটারদের দুশ্চিন্তা কমিয়ে বৃহস্পতিবার একথা জানিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। আইপিএল শেষ হতেই শুরু হবে ভারতের অস্ট্রেলিয়া সফর। ভারতীয় এবং অস্ট্রেলীয় ক্রিকেটাররা আইপিএল শেষ করে পৌঁছে যাবেন অজিদের দেশে। কিন্তু সেখানে ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে থাকবেন ১৪ দিন।

[৪] অস্ট্রেলিয়া সফরে ভারত চারটি টেস্ট, তিনটি ওয়ান ডে এবং তিনটি টি-২০ খেলতে নামবে দুই দল। ২৭ নভেম্বর থেকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজটি নিয়ে সফরটি শুরু হবে। ওয়ান ডে সিরিজের সব ম্যাচগুলি হবে সিডনিতে। তারপর দুই দল তিন ম্যাচের সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলতে ক্যানবেরা উড়ে যাবে। তারপর। টি-২০ সিরিজের বাকি দু’টি ম্যাচের জন্য তারা ফের সিডনিতে ফিরে আসবে।

[৫] তারপর শুরু হবে টেস্ট সিরিজ। চার টেস্টের সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর। সিরিজের প্রথম টেস্ট ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে। এই টেস্টটি হবে ডে-নাইট। তারপর ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে বক্সিং ডে টেস্ট। তবে বক্সিং ডে টেস্টের ব্যাক-আপ ভেন্যু হিসেবেও রাখা থাকছে অ্যাডিলেডকে। সিরিজের শেষ দু’টি টেস্ট হবে সিডনি ও ব্রিসবেন। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়