শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৬:০৫ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেরপুরে সাংবাদিকদের সাথে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের মতবিনিময়

তপু সরকার: [২] শেরপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহের নবাগত বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

[৩] সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গা পূজা সফল করতে সকলের সহযোগিতার উপর গুরুত্বারোপ করে বলেন, সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার পাশাপাশি স্থানীয় প্রশাসনের ভূমিকায় দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে। কাজেই অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে দুর্গাপূজা সফলে সকলের সহযোগিতা থাকতে হবে। তবে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে।

[৪] তিনি বলেন,. শুরু থেকেই গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। দায়িত্বশীল সাংবাদিকরা সমাজের সমস্যা-সম্ভাবনার পাশাপাশি নানা বিষয় গণমাধ্যমে তুলে ধরে সমাজকে জানান দেন। এজন্য গণমাধ্যম একটি শক্তিশালী ও দায়িত্বশীল অবস্থান।

[৫] তিনি আরও বলেন, শেরপুরে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও রেললাইন না থাকাসহ নানা সমস্যা সমাধানে এবং সম্ভাবনাকে কাজে লাগাতে তিনি নিজের জেলার মতো সরকারের উচ্চ পর্যায়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। এছাড়া তিনি জেলা প্রশাসনের সাথে স্থানীয় সাংবাদিকদের সুন্দর সম্পর্ক থাকার বিষয়টি সাংবাদিকদের বক্তব্যে অবগত হয়ে সন্তোষ প্রকাশ করেন।

[৬] এর আগে প্রেসক্লাবের তরফ থেকে নবাগত বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভা শেষে তিনি ডিসি উদ্যান চত্বরে স্থায়ী মুক্তমঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওইসময় জেলা প্রশাসক আনার কলি মাহবুবসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়