শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:০৮ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুশফিক-আফিফের ফর্মকে ফাইনালে কাজে লাগাতে চান শান্ত

রাহুল রাজ : [২] বিসিবি প্রেসিডেন্টস কাপে টেবিল টপার থেকেই ফাইনাল নিশ্চিত করে রেখেছিল নাজমুল একাদশ। অন্যান্য দলের থেকেও তিন বিভাগে দুর্দান্ত ছিলো তরুণদের নির্ভর নাজমুল একাদশ। সেই সাথে আছেন টাইগার ক্রিকেটের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমও।

[৩] প্রথম দিকে মুশফিক ব্যর্থ হলেও তরুণ ক্রিকেটারসহ নাজমুল একাদশ তাকিয়ে ছিল মুশফিকের দিকে। ঠিকই ক্রিকেটারদের ভরসায় প্রতিদান দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল’র মুশফিক। শতক হাঁকিয়ে নিজের ফর্মের জানান দিয়েছেন তিনি। তার সাথে তরুণ আফিফও গড়েছেন দারুণ জুটি। খেলেছেন দুর্দান্ত ইনিংসও। আর তাইতো তাদের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

[৪] আফিফ-মুশফিকদের ফর্মও ফাইনালে কাজে লাগাতে চান শান্ত। আজ গণমাধ্যমকে তিনি বলেন, আমরা সবাই অনেক এনজয় করেছি এই টুর্নামেন্টটা। আর আশা করছি ফাইনালেও ভালো কিছুই হবে। পুরা টুর্নামেন্টে অনেক পজেটিভ দিক ছিলো। তার মধ্যে আমার মনে হয় যে মুশফিক ভাইয়ের একটা ইনিংস, আফিফের একটা ইনিংস।

[৫] পাশাপাশি তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কুর ভাইয়ের কিছু ভালো ভালো ইনিংস ছিলো। আর বোলিং ডিপার্টমেন্টে যদি চিন্তা করি তাসকিন ভাই, আল-আমিন ভাই, নাঈম, নাসুম ভাই সবাই ভালো বোলিং করেছেন।

[৬] সো নিজেদের মধ্যে একটা হেলদি কম্পিটিশিনও হচ্ছে, সবাই এনজয় করছে। সো ওভারঅল অনেক পজেটিভ দিক ছিলো, আশা করছি ফাইনালেও আমরা একটা পজেটিভ মাইন্ড সেটআপ নিয়ে আমরা যাবো।”– যোগ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়