শিরোনাম
◈ সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ◈ ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক (ভিডিও)

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ০৯:৫৫ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় অটোরিকশা চালক নিহত

এএইচ রাফি: [২] বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার চান্দিয়ারা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত নূরে আলম (৩৫) সদর উপজেলার মোজাম্মেল মিয়া বলে জানা গেছে।

[৩] পুলিশ জানায়, দুপুরে দেড়টার দিকে সদর থানাধীন চান্দিয়ারা নামক স্থানে কুমিল্লা-সিলেট মহাসড়কে ঢাকাগামী তিশা বাস ব্যাটারি চালিত রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটো রিকশা চালক মৃত্যুবরণ করেন।

[৪] খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মরদেহ সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাটক বাসটি খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ আটক করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়