শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ০৭:২৯ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোর্তোকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু ম্যানচেচষ্টার সিটির

স্পোর্টস ডেস্ক : [২] শুরুতে সুস্পষ্ট আধিপত্য থাকা সত্ত্বেও প্রথম গোল হজম করে পিছিয়ে পড়লো ম্যানচেস্টার সিটি। তবে অবস্থা বেশিক্ষণ থাকলো না। অল্পক্ষণের মধ্যে সমতায় ফেরার পর প্রতিপক্ষের ব্যর্থতা ও ভাগ্যের ফেরে ম্যাচে থাকল তারা। দ্বিতীয়ার্ধে ছন্দে ফিরে নিজেদের জাত চেনাল তারকাখচিত ইংলিশ দলটি। এফসি পোর্তোর বিপক্ষে দারুণ জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করলো পেপ গার্দিওলার শিষ্যরা।

[৩] বুধবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছে ম্যানসিটি। ইতিহাদ স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে একবার করে লক্ষ্যভেদ করেন সার্জিও আগুয়েরো, ইলকাই গুন্দোগান ও ফেরান তোরেস। পোর্তোর একমাত্র গোলটি আসে লুইস দিয়াজের পা থেকে।

[৪] প্রথমার্ধে সিটির খেলায় ছিল না কোনো ছন্দ। বল দখলে দ্বিগুণেরও বেশি ব্যবধানে এগিয়ে থাকলেও নিশ্চিত সুযোগ তৈরিতে যোজন যোজন ব্যবধানে পিছিয়ে ছিল তারা। বরং পাল্টা আক্রমণে বারবার ভীতি ছড়ায় পোর্তো। এমনকি বিরতির আগে তারা এগিয়ে থাকতে পারত অন্তত দুই গোলের ব্যবধানে। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়